ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

‘বিভিন্ন দেশের মানুষের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে পর্যটন শিল্প’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পর্যটকবাহী আন্তর্জাতিক অত্যাধুুনিক সিলভার ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ এর বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছে। রিভার ক্রুজ চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ওশান ক্রুজের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

জাহাজটি আন্দামান দ্বীপ থেকে যাত্রা করে কলম্বো, বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, কলকাতা, মায়ানমার হয়ে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা শেষ করবে। প্রথম ট্রিপে ৩৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশের কোষাগারে জমা পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

‘বিভিন্ন দেশের মানুষের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে পর্যটন শিল্প’

আপডেট সময় : ০৮:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭