ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিদেশে বসেও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খালেদা: নাসিম

1345
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে বসেও মিথ্যাচারের পাশাপাশি গণতান্ত্রিক সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

সোমবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে ২০১৯ সালের নির্বাচনের অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন। ২০১৪ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছেন তা স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চান।

মোহাম্মদ নাসিম বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে দ্রুত এগিয়ে নিচ্ছে। শেখ হাসিনা দেশের যে সকল উন্নয়ন করছেন সে সকল বিষয় আমরা আগামী নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরবো। জনগণের ম্যান্ডেট নিয়েই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। ১৯৮১ সালে শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে দেশে ফিরে দলকে সুসংগঠিত করেন এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে সামনে থেকে সফল ভাবে নেতৃত্বে দেন।

স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিদেশে বসেও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খালেদা: নাসিম

আপডেট সময় : ১০:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫