ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিচারের নামে প্রহসন’ মানবে না জনগণ: দুদু

বগুড়া: সরকার মিথ্যা মামলায় বিচারের নামে খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সাজা দিতে যে প্রক্রিয়া চালাচ্ছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। আর এ কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরস্থ টিএমএসএস মিলনায়তনে কৃষকদলের প্রতিনিধি সভায় এসব কথা বলেন দুদু। আগামী ২৭ ফেব্রয়ারি জাতীয়তাবাদী কৃষকদলের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

দুদু বলেন, ‘আওয়ামী লীগ আবারও অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার যে নীলনকশা তৈরি করছে দেশের মানুষ তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দেয়া হয়েছে। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে দলের অনেক নেতাকেই সাজা দেয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।’

কৃষকদল বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা তকদির হোসেন, মো. জসিম, জামাল উদ্দিন খান মিলন, মীর শাহে আলম, লাভলী রহমান, নূর আফরোজ জ্যোতি, নাজমুল হুদা পাপন, মেহেদী হাসান হিমু, এস এম রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিচারের নামে প্রহসন’ মানবে না জনগণ: দুদু

আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭