ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিকালে বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীদের একাংশ

নিউজ ডেস্ক:: ওয়ান-ইলেভেন পরবর্তী ‘সংস্কারপন্থী’ নেতাদের একাংশ অবশেষে আজ বৃহস্পতিবার বিএনপিতে যোগ দিচ্ছেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদের ফিরিয়ে এনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিকাল ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেবেন একসময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব নেতা।পর্যায়ক্রমে ‘সংস্কারপন্থী’ অন্য নেতাদেরও দলে ফেরানো হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিসহ দলীয় সাত দফা দাবিতে শিগগিরই চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে।তার আগেই দলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত বিএনপির। সংস্কারপন্থীদের যারা অতীতের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদন করেছেন, শুধু তাদেরই দলে ফেরানো হচ্ছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদের অনেককেই মনোনয়ন দেয়া হবে- এমন ইঙ্গিতও তাদের দেয়া হয়েছে।এ ব্যাপারে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বিকালে গুলশান অফিসে তাদের যেতে বলা হয়েছে। কিন্তু কী কারণে যেতে বলা হয়েছে, তা জানাননি তিনি।

আজ যারা দলে ফিরছেন, তারা হলেন- চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেডএ খান, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বেশ কয়েকজন।এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে বিএনপিতে ফেরা সংস্কারবাদী দুই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিকালে বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীদের একাংশ

আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮