ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিএনপি নির্বাচনে আসতেও বাধ্য, হারতেও বাধ্য হবে: মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওই নির্বাচনে বিএনপি আসতেও বাধ্য হবে, হারতেও বাধ্য হবে।

তার মতে, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে। শনিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় মোহাম্মদ নাসিম আরও বলেন, নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘কোনো অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধুয়া তুলে লাভ নেই। আপনাদের (বিএনপি) আন্দোলন কী তা জনগণ দেখেছে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। ২০১৯ সালের নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে মোকাবেলা করেই আওয়ামী লীগ জয়ী হবে।

শেখ হাসিনাকে উন্নয়নের নেত্রী উল্লেখ করে তিনি বলেন, ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। এখন সারা বিশ্ব সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করছে।

চর গিরিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুস সামাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক শেখ মো. শামীম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মাহী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বকুল, সাবেক সংসদ সদস্য ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মো. নূরুল ইসলাম ঠান্ডু, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রশিদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিএনপি নির্বাচনে আসতেও বাধ্য, হারতেও বাধ্য হবে: মোহাম্মদ নাসিম

আপডেট সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭