ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না : ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনে না আসার কোনো কারণ নেই বলে আজ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তেমনি সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। কারো জন্য ৫ জানুয়ারি নির্বাচন যেমন থেমে থাকেনি, এবারও যদি কেউ নির্বাচনে না আসেন, তাহলে নির্বাচন থেমে থাকবে না। তবে না আসার কোনো কারণ নেই। তিনি বলেন, নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার ঝুঁকিতে বিএনপি নেবে বলে আমার মনে হয় না। তবে বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের।নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণ থাকবে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপির অংশগ্রহণের সুযোগ সংবিধানে আছে কি না? সংবিধানে যদি না থাকে, তাহলে আমরা কী করে সে সুযোগ দেবো?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, সাধারণ সম্পাদক পিনু খান, সহসভাপতি সাফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭