ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা বিএনপির পুরনো অভ্যাস। তাদের পুরনো অভ্যাস, সালিশ মানেই তালগাছ আমার। নির্বাচন কমিশনের জন্য বিএনপির প্রস্তাবিত সব নাম নিয়ে ইসি গঠন করা হলেও তারা বলত, মানি না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সিভিল ফেস্ট ২০১৭’ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের শেষে নবগঠিত নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ আগেও বলেছে, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেন তার ওপর আওয়ামী লীগের আস্থা আছে। আমাদের সেই অবস্থান বদলায়নি।’ তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশনে বিএনপির প্রস্তাব করা নাম থেকে যেমন একজন নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের প্রস্তাবিত নাম থেকেও তেমন একজনই নিয়োগ পেয়েছেন। তবুও বিএনপির সমালোচনা ছাড়তে পারেনি। এটা তাদের পুরনো অভ্যাস। তারা যেসব নাম প্রস্তাব করেছে তার সবাইকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলেও বিএনপি বলত, মানি না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে বলে মনে করি। বিএনপির নেতাদের যাদের বুদ্ধিসুদ্ধি আছে, তারা আর কোনও ভুল করবে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শুনলাম, নতুন সিইসি নুরুল হুদাকে জনতার মঞ্চের লোক বলা হচ্ছে। বিএনপি কি তাহলে জনতার বাইরের লোক?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭