ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদেরের উপহাস

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির উদ্যোগ পছন্দ না হলে বিএনপি যদি আন্দোলনে নামে, তবে আওয়ামী লীগ সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।
‘রাষ্ট্রপতির উদ্যোগ মনঃপুত না হলে বিএনপি আন্দোলনে যাবে ’বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এই বক্তব্যের জবাব সাংবাদিকদের দেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে উপহাস করে তিনি বলেন, ‘বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের মুখে আবার আন্দোলনের কথা! যাই হোক, অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। মওদুদ সাহেবকেও দেখি না! তাই, দেখি কী আন্দোলনটা তারা করে। আন্দোলনের নামে জ্বালাও-পুড়াও করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।’
‘রাস্তা চলাচলে জনগণ অনেক সচেতন হয়েছে কিন্তু তরুণ রাজনৈতিক কর্মীরা সচেতন হয়নি’ বলে মন্তব্য করেন কাদের।
বিআরটিএ ও ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘যাকে তাকে গাড়ির লাইসেন্স দেবেন না। বিএরটিএকে ভাবতে হবে কাকে এই লাইসেন্স দিচ্ছি, কেন দিচ্ছি। আর ছোট ছোট গাড়ি ব্যাপক পরিমাণ চলতে দেখা যায়। এতে যানজটের মাত্রা আর তীব্র হচ্ছে। সুতরাং কোন রাস্তা দিয়ে কী গাড়ি চলবে, কী চলবে না এগুলো বিবেচনায় আনতে হবে।’
মন্ত্রী বলেন, ‘শিগগিরই বিআরটিএ আইন সংসদে উত্থাপন করা হবে। আইনটি চূড়ান্ত পর্যায়ে আছে। ক্যাবিনেটে অনুমোদন পেলেই সংসদে উত্থাপন করা হবে।’
ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদেরের উপহাস

আপডেট সময় : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭