ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বাড়ি ফেরার অপেক্ষায় খাদিজা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 725

খাদিজা আক্তার নার্গিস দেশের মানুষের কাছে পরিচিত ও আলোচিত মুখ। সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। গত ৩ অক্টোবর পরীক্ষা শেষে ফেরার পথে বখাটে ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম হয় মেয়েটি। মাথায় গুরুতর আঘাতজনিত অবস্থায় তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।

সেখানে ৯২ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসাধীন থাকার প্রায় দুই মাসের মাথায় ২৮ নভেম্বর তাকে ফিজিওথেরাপির জন্য ভর্তি করা হয় সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। সেখানেই সিআরপির হেড অফ মেডিকেল সার্ভিস অ্যান্ড কনসালটেন্ট নিউরোসার্জেন বিশেষজ্ঞ ডা. সাঈদ উদ্দিন হেলালের অধীনে চলে খাদিজার চিকিৎসাসেবা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের পর খাদিজাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিআরপির চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় রাত-দিন সেবার কারণেই খাদিজা আজ দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সেই অর্জনের কথা জানতে চাইলে নাম প্রকাশে অনেচ্ছুক এক চিকিৎসক জানান- এটা তাদের কর্তব্য। খাদিজাকে নিয়ে বাড়তি চাপ থাকলেও অন্য রোগীদের মতো তাকেও চিকিৎসা সেবা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়াই ছিল চিকিৎসকদের লক্ষ্য।

এর আগে সিআরপিতে ভর্তির সময় (২৮ নভেম্বর) সিআরপির হেড অফ মেডিকেল সার্ভিস অ্যান্ড কনসালটেন্ট নিউরোসার্জেন বিশেষজ্ঞ ডা. সাঈদ উদ্দিন হেলাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন, মেডিকেলের ভাষায় গ্লাসকোকম যে উপাদানটি সাধারণ মানুষের মধ্যে ১৫ পরিমাপের থাকার কথা বর্তমানে খাদিজার মধ্যেও তাই রয়েছে।

সে বর্তমানে স্বাভাবিক হলেও মাথায় গুরুতর আঘাতজনিত কারণে বাম হাতে স্বাভাবিক হয়নি এখনো। তবে মস্তিকের ইনজুরির কথা বলা যাচ্ছে না কত দিনে তিনি সুস্থ হবেন। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে পারতপক্ষে খাদিজার সাথে কথা না বলার অনুরোধ জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বাড়ি ফেরার অপেক্ষায় খাদিজা

আপডেট সময় : ০৪:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭