ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বাসার খাবার খাচ্ছেন খালেদা জিয়া, রান্না করে আনেন জুবাইদা রহমান

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মানসিক অবস্থা এখন অনেকটা চাঙ্গা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে পেয়ে উৎফুল্ল তিনি। গত বুধবার লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে সোজা বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকের পথ ধরেন খালেদা জিয়া। সেখানেই আছেন ভর্তি। চলছে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা।

হাসপাতালে খালেদা জিয়ার দেখভাল করছেন ছেলে তারেক রহমান ও দুই পুত্রবধূ। তিন নাতনিও পিছিয়ে নেই। তারা দাদিকে সঙ্গ দিচ্ছেন।

হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করে খাবার আনেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, দীর্ঘ জার্নির পরও অনেকটা সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়ে তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা, এটা বোঝাই যাচ্ছে।

বিএনপির এ নেতা জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ২৪ ঘণ্টা হাসপাতালে থাকছেন। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও প্রতিদিন দীর্ঘ সময় হাসপাতালে থাকেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বাসার খাবার খাচ্ছেন খালেদা জিয়া, রান্না করে আনেন জুবাইদা রহমান

আপডেট সময় : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫