ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বালোতেলির মাথায় ভুত!

খেলাধুলা প্রতিনিধি,
401
মারিও বালোতেলির মাথায় ভূত সওয়ার বলে মনে করেন পাওলো ডি ক্যানিও। আর এই ভুত তাড়াতে না পারলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন ইতালির সাবেক এ ফরোয়ার্ড। বালোতেলির হাবভাব দেখে একজন ফুটবলার নয়, বরং সেলিব্রেটি হওয়ার আকাক্সক্ষায় দেখেন তিনি। ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ঘুরে ইতালির এ সম্ভাবনাময় স্ট্রাইকার এখন লিভারপুলে। গত মওসুমে ১৬ মিলিয়ন পাউন্ডে এসি মিলান থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। কিন্তু বরাবরের মতো এখানে প্রতিভার সৎ ব্যবহার করতে পারছেন না বালোতেলি। তার ভবিষ্যত নিয়ে এখন ধোয়াশা। ইন্টার মিলানের থাকাকালে কোচ হোসে মরিনহো ও ম্যানসিটিতে থাকাকালে রবার্তো ডি মাত্তেও তার প্রতিভা ধরতে পারেন। কিন্তু তার একগুয়ে আচরণের কারণে কেউই তার সেরাটা বের করে আনতে পারেন নি। বালোতেলির বয়স ২৫ ছুঁইছুঁই। এখনই নিজেকে শুধরাতে না পারলে ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে বলে মনে করেন ডি ক্যানিও। বলেন, ‘ভাল এবং খারাপ- দুই সময়ই একজন খেলোয়াড়কে ধৈর্য ধরতে হয়। বালোতেলি কোনো সময়ই সেটা করতে পারেনি। অনেক কোচ তাকে পরিবর্তন করা চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি। ম্যানসিটিতে মানচিনি তার বাবার মতো ছিল। কিন্তু সে তার কথাও শোনেনি। ইন্টার মিলানে থাকাকালে মরিনহো তাকে চিনেছিল। মরিনহো প্রতিভা খুব সহজেই ধরতে পারে। কিন্তু সেও বালোতেলিকে পরিবর্তন করতে পারেনি। এখন তার বয়স ২৫ বছরের কাছাকাছি। নিজেকে অবশ্যই শুধরাতে হবে। মূলত, সে কারও কাছ থেকে সাহায্য নিতে পারে না।’ ডি ক্যানিও আরও বলেন, ‘শারীরিকভাবে দারুণ ফিট বালোতেলি। একজন ফুটবলারের যা প্রয়োজন সব তার ভেতে আছে। কিন্তু তার মাথায় ভুত। এই ভুত মাথা থেকে নামাতে না পারলে সে কখনও প্রতিভা বিকাশ করতে পারবে না। তার জীবনের সব কাজ ফুটবলার নয়, বরং সেলিব্রেটি হওয়ার জন্য করেছে বলে মনে হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বালোতেলির মাথায় ভুত!

আপডেট সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫