ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বার্সাকে হারিয়ে ৩১ বছর পর বিলবাওয়ের শিরোপা

স্টাফ রিপোর্টার,
516
অসম্ভব প্রত্যাশার সামনে দাঁড়িয়ে ছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে তারা বিধ্বস্ত হয় ৪-০ গোলে। শিরোপা জয়ের জন্য ন্যু ক্যাম্পে ফিরতি লেগে তাদের কমপক্ষে ৫-০ গোলে জিততে হতো। দলটি বার্সেলোনা বলে অনেকেই এমন অসম্ভব লক্ষ্যকেও সম্ভব মনে করছিলেন। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী দলটিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের মতো স্ট্রাইকার রয়েছে। কিন্তু নিজেদের মাঠে এত ব্যবধান তো দূরে থাক, জয়ই পেলো না। স্বাগতিক কাতালানদের ১-১ গোলে রুখে দিয়ে দুই লেগে ৫-১ এগ্রিগেটে শিরোপা জিতে নিয়েছে বিলবাও। এতে ৩১ বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো তারা। সর্বশেষ তারা এই শিরোপা জিতেছিল ১৯৮৪ সালে। তবে সেবার শিরোপা জয়ের জন্য তাদের খেলতে হয়নি। আগের মওসুমে স্প্যানিশ লা-লিগা ও কোপা আমেরিকার শিরোপাজয়ী হিসেবে তারা কারও বিপক্ষে না খেলেই সুপার কাপের শিরোপা জেতে। তবে সর্বশেষ তারা সুপার কাপে খেলে ২০০৯ সালে। সেবার দুই লেগে ৫-১ ব্যবধানে তারা হারে এই বার্সেলোনার কাছেই। পাঁচ বছর সেই বার্সেলোনাকে একই ব্যাবধানে হারিয়ে এবার মধুর প্রতিশোধ নিল অ্যাথলেটিক বিলবাও। সোমবার ন্যু ক্যাম্পে ম্যাচের ৪৩ মিনিটে স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু ৭৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ৩৪ বছর বয়সী স্পানিয়ার্ড স্ট্রাইকার আদুরিজ জুবেলদিয়া। তিনি প্রথম লেগে হ্যাটট্রিক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বার্সাকে হারিয়ে ৩১ বছর পর বিলবাওয়ের শিরোপা

আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫