ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বামপন্থী মিত্রদের সঙ্গে ফিদেল ক্যাস্ত্রোর ৮৯তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার,
465
কিউবার জনপ্রিয় বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো গতকাল ৮৯ বছর বয়সে পা রাখলেন। লাতিন আমেরিকায় কিউবার ঘনিষ্ঠতম বামপন্থী সহযোগীদের মধ্যে রয়েছে ভেনিজুয়েলা, বলিভিয়া। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুুরো এবং বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস জন্মদিনে শুভেচ্ছা জানান কিউবার কিংবদন্তী এ নেতাকে। ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে একান্তে কিছু সময় কাটান এবং গাড়িতে একসঙ্গে ভ্রমণেও বের হন তারা। উভয় রাষ্ট্রই হাভানার (কিউবার রাজধানী) কমিউনিস্ট সরকারের একনিষ্ঠ সমর্থক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রকাশিত কয়েকটি ছবিতে লাতিন আমেরিকার দুই দেশ ভেনিজুয়েলা ও বলিভিয়ার প্রেসিডেন্টের পাশে গাড়িতে বসে থাকতে দেখা গেছে ফিদেল ক্যাস্ত্রোকে। এ সময় ক্যাস্ত্রোর মাথায় ছিল বেইসবল ক্যাপ, ট্র্যাক স্যুট ও প্ল্যাড জাতীয় শার্ট। গাড়িতে তারা কোথায় গিয়েছিলেন, তা জানা যায়নি। সাধারণত, হাভানায় নিজ বাড়ি থেকে ক্যাস্ত্রো বাইরে তেমন বেড়াতে যান না। শারীরিক অবস্থা বিবেচনায় ২০০৮ সালে ফিদেল ক্যাস্ত্রো অবসর গ্রহণ করেন এবং তার ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
এদিকে আজ কিউবা সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সুদীর্ঘ ৭০ বছরে এটা মার্কিন কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কিউবা সফর। জন্মদিনের প্রক্কালে কেরির সফরকে দেখা হচ্ছে দুই রাষ্ট্রের বৈরিতা অবসান ও পুনঃমিত্রতা স্থাপনের পদক্ষেপ হিসেবে। এরই মধ্যে কিউবা ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নয়া দিগন্ত সূচিত হয়েছে। ঐতিহাসিক এ সফরে কেরি দেশটিতে পুনরায় চালু হওয়া মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গত ডিসেম্বরে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে ঐতিহাসিক এক সাক্ষাতে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বামপন্থী মিত্রদের সঙ্গে ফিদেল ক্যাস্ত্রোর ৮৯তম জন্মদিন পালন

আপডেট সময় : ১০:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫