ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাবার লাশ কবর দেয়ার আকুতি খাশোগির ছেলেদের

আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যার শিকার রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগির লাশের সন্ধান চেয়েছেন তার দুই ছেলে।সিএনএনকে দেয়া এক আবেগঘন সাক্ষাৎকারে গত রোববার খাশোগির দুই ছেলে সালাহ খাশোগি ও আব্দুল্লাহ খাশোগি বলেন, বাবার লাশটি অন্তত কবর দিতে দিন আমাদের। খবর আলজাজিরার।

বড় ছেলে সালাহ খাশোগি বলেন, আমরা মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে পরিবারের অন্যদের কবরের পাশে বাবাকে দাফন করতে চাই।এ নিয়ে সালাহ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।তিনি আশা করছেন,সৌদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।

খাশোগি হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি বলেন, খাশোগি ‘মুসলিম ব্রাদারহুডের সমর্থক’ ও ‘ভয়ঙ্কর ইসলামপন্থী’ ছিলেন।

গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে গিয়ে গুম হওয়ার পর এক মাস পর এই প্রথম জামাল খাশোগির পরিবার বিষয়টি নিয়ে মুখ খুলল।সম্প্রতি তারা সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। দুই ছেলে বাবাকে ‘তারুণ্যে নির্ভর এবং চরম সাহসী’ একজন মানুষ হিসেবে উল্লেখ করেন।

তুর্কি সরকার বলছে, রিয়াদ থেকে উড়ে এসে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের ভেতরে ১৫ সদস্যের খুনি দল খাশোগিকে হত্যা করেছে, যার মরদেহের সন্ধান এখনও মেলেনি।তুর্কি কর্তৃপক্ষ দাবি করেছে, খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ টুকরো টুকরো করে অ্যাসিডে ঝলসে দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাবার লাশ কবর দেয়ার আকুতি খাশোগির ছেলেদের

আপডেট সময় : ১২:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮