ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাধা অব্যাহত থাকলে অনুমতি ছাড়াই সভা করবে সিলেট বিএনপি

সিলেটে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অব্যাহত থাকলে অনুমতি ছাড়াই সভা করবে। সিলেট জেলা ও মহানগর বিএনপি এমনটি ঘোষণা দিয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারান্তরীণ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির অনুমতি বাতিল করেছে এসএমপি পুলিশ।

প্রতিবাদ সভাটি রোববার বিকাল ৩টায় রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার জন্য শনিবার এসএমপি কমিশনার থেকে অনুমতিও নেয়া হয়। কিন্তু দুই ঘণ্টা আগে এসএমপি কমিশনার এবং কোতোয়ালী থানার ওসির পক্ষ থেকে ওপরের নির্দেশ আছে বলে প্রতিবাদ সভা না করতে নিষেধ করা হয়।

এদিকে বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের অনুমতি বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। এ ধরনের অগণতান্ত্রিক আচরণ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় প্রশাসনের অনুমতি ছাড়াই সভা-সমাবেশ করার হুশিয়ারী দিয়েছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বিবৃতি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাধা অব্যাহত থাকলে অনুমতি ছাড়াই সভা করবে সিলেট বিএনপি

আপডেট সময় : ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮