ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাংলাদেশের হিন্দুদের ভারতে থাকতে দেয়ার সিদ্ধান্তে আসামে বনধ্

1118

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের কোন বৈধ নথিপত্র ছাড়াই ভারতে থাকার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির আসাম রাজ্যে। আসামে ১২ ঘণ্টার বনধ্ ডাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। সম্প্রতি ভারতে বসবাসরত বাংলাদেশের হিন্দুদের কোন বৈধ নথিপত্র ছাড়াই দেশটিতে বসবাসের বৈধতা প্রদানের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এ সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসামে। অন্যান্য ছাত্র ইউনিয়নের সমর্থনে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এ বনধ্ ডেকেছে। এ খবর দিয়েছে অনলাইন এশিয়ান এইজ। এদিকে বিক্ষোভ যখন জোরালো হচ্ছে, তখন কৃষক মুক্তি সংগ্রাম সমিতিও (কেএমএসএস) ভারতজুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু করেছে।
কেএমএসএস’র উপদেষ্টা ও তথ্য অধিকার (আরটিআই) কর্মী অখিল গগৈ বলেছেন, কেন্দ্র যদিও বলছে অভিবাসীদের ভারতে থাকার অনুমতি দেয়া হবে, তাদের অধিকাংশই শেষ পর্যন্ত আসামে বসবাস করবেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের আগে বাংলাদেশ থেকে যে অভিবাসীরা আসামে গিয়েছিলেন, তাদের এরই মধ্যে বসবাসের বৈধতা প্রদান করা হয়েছে। আসাম আর অভিবাসী নিতে পারবে না। আসামের হিন্দু বাঙালি ভোটারদের শান্ত করার পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছিল এ সিদ্ধান্তকে। কিন্তু, কেন্দ্রের এ সিদ্ধান্তে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বিক্ষোভ-আন্দোলন শুরুর হুমকি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশের হিন্দুদের ভারতে থাকতে দেয়ার সিদ্ধান্তে আসামে বনধ্

আপডেট সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫