ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বাংলাদেশের প্রকল্প রূপায়ণে আগ্রহী ভারত

ঢাকা: চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের ‘হে কমিউনিটি ক্লিনিক’ প্রকল্প ভারতের নজর কেড়েছে। বাংলাদেশের এই প্রকল্প ভারত সরকার সে দেশেও রূপদান দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

একইসঙ্গে ভারত থেকে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ও হাকিমি চিকিৎসার জ্ঞান নিয়ে বাংলাদেশ এর প্রসার ঘটাতে আগ্রহী সরকার। আর এর জন্য দুই দেশের বিশেষজ্ঞ ও চিকিৎসকদের নিয়ে টাস্ক ফোর্স গড়া হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পর্কিত ‘গ্লোবাল কল টু অ্যাকশন সামিট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয় তুলে ধরেন।

আগামী অক্টোবরেই বাংলাদেশ-ভারত টাস্ক ফোর্সের প্রথম বৈঠক বসছে। ওই সময় টাস্ক ফোর্সের ভারতীয় সদস্যরা ঢাকা সফরকালে বাংলাদেশি সদস্যদের সঙ্গে বৈঠকে ঠিক হবে, দুই দেশের স্বাস্থ্য পরিষেবার ভালো কোন্ কোন্ বিষয় অন্য দেশ গ্রহণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নভেম্বর মাসে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন হবে। পৃথিবীর ১২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সেই সম্মেলনে যোগ দেবেন। সেই সময় ঢাকায় যাবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডা। সেই সফরে টাস্ক ফোর্সের সুপারিশ দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী বাস্তবায়িত করবে বলে নাসিম জানান।

ভারত যে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে, তার একটা অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার অনুমতি চেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত শর্ত শিথিল করলে সেই টাকা চারটি নতুন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে খরচ করা হবে।

নতুন চারটি হাসপাতাল তৈরি হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও রাঙামাটিতে। এ ছাড়া ঢাকায় একটা ক্যানসার এবং একটা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তৈরিতেও ঋণের টাকা খরচে আগ্রহী বাংলাদেশ সরকার।

সম্মেলনে যোগ দিতে চার দিনের সফলে ভারত গেছেন মোহাম্মদ নাসিম। এসময় তিনি বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির বিষয় বিস্তারিত জানান। এই সম্মেলনে যোগ দেয় বিশ্বের মোট ২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থা।1440863209_Untitled-11-696x432

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বাংলাদেশের প্রকল্প রূপায়ণে আগ্রহী ভারত

আপডেট সময় : ১২:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫