ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশী মা ও শিশুদের জন্য বৃটেনে ‘সুখী’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার,
834
বাংলাদেশে দরিদ্র মা ও শিশুদের সাহায্য করার জন্য বৃটেনের অক্সফোর্ডে যাত্রা শুরু করেছে নতুন একটি দাতব্য প্রতিষ্ঠান। সুখী বাংলাদেশ নামের এ প্রতিষ্ঠানটির লক্ষ্য তহবিল গঠন করা এবং সচেতনতা সৃষ্টি। রোববার অক্সফোর্ডের ইস্ট অক্সফোর্ড কমিউনিটি সেন্টারে ১৫ জন স্বেচ্ছাসেবকে একটি দল প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। এ খবর দিয়েছে স্থানীয় ট্যাবলয়েড অক্সফোর্ড মেইল। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে মা ও শিশুদের জন্য খাদ্য প্যাকেজ সরবরাহ করতে তহবিল গঠন করবে। ভবিষ্যতে বাংলাদেশীদের জন্য একটি অনাথআশ্রম স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে সংশ্লিষ্ট রয়েছেন অক্সফোর্ডের কাউলি ভিত্তিক অক্সফোর্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারেরর পরিচালক ড. হোজ্জাত রামজি। তিনি বলেন, সহায়তা করার জন্য সবার দায়িত্ব রয়েছে। খবরে বাংলাদেশের এ বিষয়গুলো আসে না। কিন্তু অনেক বাংলাদেশী প্রচন্ড কষ্টে আছে আর তাদের দেখার কেউ নেই। তিনি আরও বলেন, সুখী বাংলাদেশের অর্থ হলো খুশি বাংলাদেশ। শিশুরা যখন খুশি তখন তাদের মা সুখি। আর মা যখন সুখি তখন পুরো পরিবার সুখি। আমরা যদি অল্প কিছু জীবন বাচাতে পারি তাহলে আমাদের দায়িত্ব পালন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশী মা ও শিশুদের জন্য বৃটেনে ‘সুখী’র যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫