ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বলিউডে নুসরাত ফারিয়া, নায়ক ইমরান হাশমি

1026
এইতো কিছুদিন আগে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র কাজ শেষ করলেন নুসরাত ফারিয়া। মুক্তির আগেই নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এবার আর ঢালিউড-টলিউড মিশ্রনে নয়। সরাসরি বোম্বের নায়িকা হতে যাচ্ছেন নুসরাত। বলিউডে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি বিপরীতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘গাওয়া- দ্যা উইটনেস’। এতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। ফারিয়া মানবজমিনকে জানান, আজ আমার জন্মদিন। এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার। কারণ টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় এ খবরটি ফলাও করে ছাপা হয়েছে। নুসরাত ফারিয়া আরও বলেন, মূলত ‘আশিকী’ ছবির শুটিংস্পটে ‘দ্য উইটনেস’র কাস্টিং পরিচালক অপূর্ব জোসেফ উপস্থিত ছিলেন। তিনি আমার কথা হাশমি ও পরিচালককে বলেছিলেন বলে জেনেছি। এরপর ‘আশিকী’ গানটি দেখে তারা চূড়ান্ত আলোচনা করেন আমার সঙ্গে। গাওয়া- দ্য উইটনেস একটি থ্রিলার ধাঁচের ছবি। এতে ইমরান হাশমি একজন গোয়েন্দা কর্মকর্তা। তার প্রেমিকা হিসেবে থাকবেন ফারিয়া। ছবিটির কাজ আগামী নভেম্বরে শুরু হবে। দৃশ্যধারণ হবে পুনে ও কলকাতাতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বলিউডে নুসরাত ফারিয়া, নায়ক ইমরান হাশমি

আপডেট সময় : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫