ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বরিশাল-সিলেট নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস রিপোর্টার
973
বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টির (বিপিএল) তৃতীয় আসর মাঠে গড়াবে ছয় অথবা সাতটি দল নিয়ে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। গতকাল বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে পাঁচটি দলের জামানত আছে। এরমধ্যে পুরনো দু’টি ও নতুন তিনটি। তবে দেরিতে হলেও বরিশাল বার্নার্স পাওনা টাকা ও আমাদের নতুন আসরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার জামানত দিয়েছে। আরও দু’টি দলের সঙ্গে কথা হচ্ছে। হয়তো একটি দল টাকা দিয়েও দিবে। আমরা আর দেরি করতে চাচ্ছি না। বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও আমরা বিপিএল গভর্নিং কাউন্সিলকে ক্ষমতা দিয়েছি যেন তারাই সিদ্ধান্তটা নিয়ে ফেলে। কিন্তু একটি গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি সেভাবেই হবে। আমরা পরে সেটি বোর্ড মিটিংয়ে দেখবো।’
অন্যদিকে পাওনা টাকা পরিশোধ করলেও বরিশাল বার্নার্সের মালিকানা হয়তো অন্য কোন ফ্র্যাঞ্চাইজিই পেতে যাচ্ছে বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যারা নির্দিষ্ট সময়ে টাকা দিয়েছে তাদেরই একজন বরিশাল দলটি নেয়ার কথা। কিন্তু বরিশাল বার্নার্স যেহেতু টাকা দিলেও দেরিতে টাকা দিয়েছে তাদেরকে আমরা সেটি দিতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ যারা আগে টাকা দিয়েছে তাদের অধিকারটাতো আগেই থাকবে। এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলকে ক্ষমতা দেয়া আছে যদি তারা আলোচনা করে দিতে পারে দিবে।’ তবে জানা গেছে শুধু বরিশাল বার্নার্স নাম পাওয়ার শর্তে দেরিতে হলেও পাওনা টাকা ও নতুন আসরের জন্য টাকা দিয়েছে আগের দুই আসরের ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপ। তা না হলে তারা হয়তো টাকাই দিতেন না বলে জানা গেছে। এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘সেই জন্যইতো বলছি যে, ছয়টি অথবা সাতটি দল নিয়েই বিপিএল হতে পারে। আর এমন কোন শর্তেতো আমরা বরিশালের কাছ থেকে টাকা নিইনি। এটি তারা দেখাতেও পারবে না। আমরা অবশ্যই যারা আগে এসেছে তাদের দাবির গুরুত্ব দিব।’
এদিকে সিলেট রয়্যালসের দাবিদার দু’জন বলে জানান বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘সিলেটেরও দু’জন দাবিদার আছে। এটি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবে দাবিদারদের সঙ্গে কথা বলে।’ শোনা যাচ্ছে বিসিবি ও আইসিসি’র সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল এবার সিলেট রয়্যালসের পুরো মালিকানা কিনে নিয়েছেন। তবে তারা সিলেট নামে নয় কুমিল্লার নামেই করতে আগ্রহ প্রকাশ করেছেন। যদি গভর্নিং কাউন্সিল রাজি হয় তাহলে হয় কুমিল্লার নামেই দলটি চালাতে পারেন তারা। সেই হিসেবে সিলেট রয়্যালসের মালিকানাও তাহলে নতুন কারও হাতে যেতে পারে বলেই অনুমান করা যায়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বরিশাল-সিলেট নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫