ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ফিলিস্তিনির স্বাধীনতার প্রশ্নে আপোষ নাই : ন্যাপ

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশে অবস্থান করছেন। এই দেশের জনগন শুধু বন্ধুই নয় দুটি দেশ একে অন্যের ভাই বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুই দেশ ও দুই দেশের মানুষের মধ্যে যে আত্মিক সম্পর্ক সেটি সব ধরনের লোক-দেখানো আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে। আমরা বাংলাদেশের জনগনের পক্ষ থেকে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ন্যাপ’র সকল সময়ই ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। ফিলিস্তিনির স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ হতে পারে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাংলাদেশ উৎফুল্ল চিত্তে স্বাগত জানিয়েছে। তার সফরের মধ্যই আমরা আমাদের চিরাচরিত অবস্থান পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মার্কিন দূতাবাস তেলআবিব থেকে স্থানান্তর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা শুধু বাংলাদেশের কথা নয়, এটা বিশ্বের বিশাল অংশেরও কথা। যা ইউরোপও এখন বলছে।

নেতৃদ্বয় বলেন, ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন ও দখলদারি মনোভাবের বিরুদ্ধে অতিতের মত আমাদের প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশসহ গোটা বিশ্ব সম্প্রদায়কে আরো বেশি শক্ত অবস্থান নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অবরোধসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ফিলিস্তিনিরা যাতে স্বাধীনভাবে চলাফেরার করতে পারে, নিবিঘœ জীবনযাপন করতে পারে, যাবতীয় মানবিক অধিকার ভোগ করতে পারে, সে দাবিতে বাংলাদেশসহ সবাইকে বিভিন্ন ফোরামে সোচ্চার হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ফিলিস্তিনির স্বাধীনতার প্রশ্নে আপোষ নাই : ন্যাপ

আপডেট সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭