ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ফিলিপাইনে দু’সপ্তাহে ৩ সাংবাদিক হত্যা

স্টাফ রিপোর্টার,
832
ফিলিপাইনে দুই সপ্তাহের ব্যাবধানে তিন জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গণমাধ্যম স্বাধীনতা প্রচারণাকারী দলগুলো দেশটির প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২৮ শে আগস্ট রেডিও উপস্থাপন কোসমি মায়েস্ত্রাদো’কে গুলি করে হত্যা করা হয়। ফিলিপাইনের দক্ষিণে মিনদানাও দ্বিপের ওজামিজ সিটির রাজপথে তাকে হত্যা করা হয়। চার বন্দুকধারী তার শরীরে ১০ বার গুলি করে। হত্যার পর হামলাকারীরা দুই মটোরসাইকেলে করে পালিয়ে যায়। ২০১১ সালের নভেম্বরে আরেকবার হামলার শিকার হয়েছিলেন তিনি। ২০শে আগস্ট পূর্বাঞ্চলের সোর্সোগোন প্রদেশের আরেক রেডিও উপস্থাপক তিয়োডোরো এসকানিলাকে তার নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি কারাপাতান মানবাধিকার গ্রুপের মুখপাত্র ছিলেন। ১৮ই আগস্ট দক্ষিণের দাভাও প্রদেশে সংবাদপত্র প্রকাশক গ্রেগরিও ইবানেজকেও তার নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, সিপিজের দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক সিনিয়র প্রতিনিধি শন ক্রিসপিন এসব হত্যাকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসব হত্যাকা- মামলাগুলো দ্রুত সমাধা করার বিষয়ে অগ্রাধিকার দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট বেনিগনো আকুইনোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এ বছর ফিলিপাইনে মোট ৬জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। আর ২০১০ সালে আকুইনো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোট ৩০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ফিলিপাইনে দু’সপ্তাহে ৩ সাংবাদিক হত্যা

আপডেট সময় : ০৩:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫