ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফারিয়ার অভিষেক হচ্ছে কলকাতায়

1119
হঠাৎ করেই চলচ্চিত্রে আগমন নুসরাত ফারিয়ার। চলতি বছর শুটিং শুরু হয় তার অভিনীত ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকী’র। শুটিং শেষে এরই মধ্যে মুক্তির মিছিলেও যোগ দেয় এটি। এ ছবির মাধ্যমে ১৮ই সেপ্টেম্বর কলকাতায় অভিষেক হচ্ছে ফারিয়ার। কারণ এদিনই ছবিটি মুক্তি পাচ্ছে সেখানে। আর বাংলাদেশে কোরবানি ঈদের দিন মুক্তির পাচ্ছে ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে নুসরাত অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশের বিপরীতে। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বড়পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিয়া মানবজমিনকে বলেন, আসলে কি বলবো বুঝতে পারছি না। খুব টেনশন হচ্ছে। বলতে পারেন আমার ঘুম হারাম হয়ে গেছে। কলকাতার দর্শক আমাকে কিভাবে নেবেন আর ঈদে বাংলাদেশেই বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবো এসব নিয়ে খুব চিন্তিত। অবশ্য আগে আমার আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও এখন অনেক ভয় পাচ্ছি। এ বছর ‘আশিকী’তে কাজ শুরুর আগেও টিভিপর্দায় একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে ফারিয়াকে। তবে চলচ্চিত্রের কারণে উপস্থাপনা দিয়ে দর্শক মন জয় করা এ মডেল-উপস্থাপক আপাতত কোন টিভি অনুষ্ঠানে কাজ করছেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফারিয়ার অভিষেক হচ্ছে কলকাতায়

আপডেট সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫