ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফারিয়ার অনন্য রেকর্ড

1100
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনন্য এক রেকর্ড গড়লেন হালের আলোচিত মডেল-উপস্থাপক ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ১১ই সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে নিজের ফেসবুক অফিসিয়াল পেজে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করেন তিনি। ফেসবুক বন্ধু এবং ভক্তদের সঙ্গে জমজমাট এই আড্ডায় মাত্র ১২ মিনিটেই বাজিমাত করেন ফারিয়া। ভেঙ্গে দেন ফেসবুক লাইভ আড্ডার অতীত ইতিহাস। নিজের অফিসিয়াল ফেজবুক পেজে ১২ মিনিটে দুই হাজার ছয়শত (২৬০০) কমেন্ট এবং ৫ লাখ ৩০ হাজার ভিউয়ার পেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এ সময় ফারিয়া তার বন্ধু এবং ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সে সঙ্গে তার প্রথম ছবি ‘আশিকি’র জন্য দোয়াও চান। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ফেসবুকের লাইভ আড্ডার এই অভিজ্ঞতা সত্যিই এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। আমি জানতাম ভাল সাড়া পাবো, কিন্তু এতটা বিস্ময়কর সাড়া মিলবে তা ভাবিনি। তবে সময় স্বল্পতার কারণে অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। এইজন্য সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিক আড্ডা করার। আগামী ২১শে সেপ্টেম্বর একই সময়ে আরো বড় পরিসরে আড্ডা হবে। সেদিন আমার সঙ্গে ‘আশিকি’র পুরো টিম থাকবে। আশা করি সেদিনের আড্ডাটা আরো জমজমাট হবে। এর আগে অনেক তারকা ফেসবুকে এমন লাইভ আড্ডায় বসলেও চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে নুসরাত ফারিয়াই প্রথম বসলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফারিয়ার অনন্য রেকর্ড

আপডেট সময় : ১০:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫