ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিয়েছে বখাটে

স্টাফ রিপোর্টার,
319
গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিয়েছে বখাটেরা। শনিবার রাতে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম লাবণী আক্তার (১৩)। সে পাঠানটেক এলাকার রিপন মিয়ার কন্যা ও বরমী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
আহতের মা রোকেয়া বেগম জানান, পার্শ্ববর্তী বেলদিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে সুজন মিয়া (২০) এক মাস ধরে লাবণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তাতে লাবণী রাজি হয়নি। ঘটনার রাতে লাবণীর বাবা সিএনজি স্কুটার নিয়ে ভাড়া চালাতে যান। ওই রাতে আমি আমার অসুস্থ বোনকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই। লাবণী তারই খালাতো বোন রীমাকে সঙ্গে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সুযোগে বখাটে সুজন রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে লাবণীর দুই গাল ও হাতের রগ কেটে দেয়। বাধা দিলে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। লাবণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যায়। পরে লাবণীকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটে যুবককে পাওয়া যায়নি। ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে মামলা রুজু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিয়েছে বখাটে

আপডেট সময় : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫