ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রহসনমূলক নির্বাচনে অংশ নেবে না বিএনপি, প্রতিহত করা হবে : খন্দকার মাহবুব

ঢাকা সংবাদদাতাঃ সরকারের প্রহসনমূলক নির্বাচনে বিএনপি পা দেবে না, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল এই আলোচনা সভার আয়োজন করে।

অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচনে বিএনপি পা দেবে না। এমন নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন কমিশন অসহায়, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সহায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ফের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে অনির্বাচিত সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। শুধু গ্যাসের দাম নয়, সারা দেশকেই তারা ছারখার করে দিচ্ছে। এর সমাধানে একটিই পথ খোলা আছে, আর সেটি হল এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রহসনমূলক নির্বাচনে অংশ নেবে না বিএনপি, প্রতিহত করা হবে : খন্দকার মাহবুব

আপডেট সময় : ০৬:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭