ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণের রোষানল থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা স্বৈরাচারী সরকারের দোসররা প্রবাসে বসে আস্ফালন দেখাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ও প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা অর্থনীতিকে ধ্বংস করে, গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা। বর্তমানে তারা লন্ডনের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করছে ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তিনি অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে এ সকল ব্যক্তিকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

নাসিম আহমদ চৌধুরী আরও বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের গত পনেরো বছরের অপশাসনের ফলে রাষ্ট্রের প্রতিটি স্তরে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘বাংলাদেশ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই দফাসমূহ দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সকল নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে যুহরের নামাজের পর স্থানীয় মসজিদে মুসল্লিদের মাঝে এবং বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ শেষে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় যুক্তরাজ্য বিএনপি ও ব্রাডফোর্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

আপডেট সময় : ০৩:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫