ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে; পৌঁছেছে সাড়ে ২১ হাজারের বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে আসতে শুরু করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিদেশ থেকে পাঠানো মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী। ভোট প্রদান করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন এবং ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা দিয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের ব্যালট সংগ্রহের পর দ্রুত ভোট দিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

এবার প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকেরও বেশি প্রবাসী ভোটার। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ কর্মস্থলের বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালটও গণনা করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে; পৌঁছেছে সাড়ে ২১ হাজারের বেশি

আপডেট সময় : ০১:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬