ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রী সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)’র ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার তিনদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে জাকার্তার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন।

মঙ্গলবার শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে সকালে এ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপসন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রধানমন্ত্রী সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন

আপডেট সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭