ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন কওমী আলেমরা

নিউজ ডেস্ক:: কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে শোকরানা মাহফিল-এর আয়োজন করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। এ কর্মসূচিতে অংশ নিতে ভোর থেকেই সারা দেশ থেকে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন।

শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে থাকবেন হেফাজতে ইসলামের আমীর ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমাদ শফী। সকাল ১০টা থেকে এই মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শোকরানা মাহফিলে কওমি মাদ্রাসাগুলোর কয়েক লাখ শিক্ষক ও শিক্ষার্থী যোগ দিচ্ছেন। কওমী মাদ্রাসাগুলোর সংগঠন হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কাওমিয়া বাংলাদেশ দাবি করছে, তাদের অনুষ্ঠানে দশ লাখের বেশি মানুষ জমায়েত হবেন। আর এ সংবর্ধনার কারণে রোববারের জেএসসি-জিডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকেই বাস, ট্রেন, লঞ্চে করে রাজধানীতে আসতে শুরু করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, গুলিস্তান ও শাহবাগসহ বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের শোকরানা মাহফিলে অংশ নিতে যেতে দেখা গেছে।

এর আগে, গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীকে যানজটের বিষয়টি উল্লেখ করে সতর্ক করা হয়েছে। বিপুল পরিমাণ জনসমাগমের কথা উল্লেখ করে বিশেষ যান চলাচল নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন কওমী আলেমরা

আপডেট সময় : ১০:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮