ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রীর বক্তব্যে ইউনূস সেন্টারের ব্যাখ্যা

অর্থনৈতিক রিপোর্টার : ড. মুহম্মদ ইউনূস ও তার লোকজন টাকা খরচ করে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রশ্ন উঠিয়েছেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ইউনূস সেন্টার। সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, আমরা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইউনূস সেন্টার বলছে, কয়েকটি পত্রিকা রিপোর্ট করেছে, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পরিবেশ বিষয়ক একটি প্যানেল আলোচনায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল-গোরের রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন তোলার পেছনে ইউনূসের প্ররোচনা রয়েছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে (পত্রিকার সংবাদ অনুযায়ী) আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ইউনূস রামপাল প্রসঙ্গটি আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়ে আসতে বিশ্ব অর্থনৈতিক ফোরামকে টাকা দিয়েছেন- এ অভিযোগটিও একইভাবে মিথ্যা ও মর্যাদা হানিকর। প্রধানমন্ত্রীর মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের কারো নিকট থেকে তার নিজের দেশের একজন বিশিষ্ট ব্যক্তি, অন্য কোনো দেশের একজন বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবশ্যই উপযুক্ত তথ্য-প্রমাণ দ্বারা সমর্থিত হওয়া উচিত বলে মনে করে ইউনূস সেন্টার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

প্রধানমন্ত্রীর বক্তব্যে ইউনূস সেন্টারের ব্যাখ্যা

আপডেট সময় : ০৩:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭