ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি পেয়ে যা বললেন ড. কামাল

নিউজ ডেস্ক:: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপে বসতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই বৈঠকের আহ্বান জানিয়ে আমন্ত্রণপত্র দেয়া হয়েছে।

সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি পাওয়ার দুই দিন পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঐক্যফ্রন্ট নেতা ড. কামালের বেইলি রোডের বাসায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা সাতটায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’

আমন্ত্রণ পত্রের পরিপ্রেক্ষিতে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘সংলাপে প্রধানমন্ত্রীর সাড়া দেয়ার মাধ্যমে আলোচনা প্রক্রিয়া শুরু হলো। গণতান্ত্রিক আলোচনা প্রক্রিয়াকে ধরে আমি বার বার উদ্যোগ নিয়েছি। আলোচনার প্রেক্ষিতে আমরা একটি বাস্তব অবস্থায় পৌঁছাব। আমি আশা করি এই আলোচনা উদ্যোগ ইতিবাচক হয়েছে এবং হবে।’

তিনি আরো বলেন, ‘সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পেয়েছি। আগামী ১ নভেম্বর সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যাবে। আমি আশাবাদী একটি ইতিবাচক আলোচনা হবে।’

এ সময় সাংবাদিকদের ‘লোকমুখে গুঞ্জন আছে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন’- এ প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘এ খবর ভিত্তিহীন। এ অবস্থায় আমার প্রধানমন্ত্রী হওয়ার বয়স নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি পেয়ে যা বললেন ড. কামাল

আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮