ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রথম শ্রেণির বন্দি সুবিধা পেলেন ব্যারিস্টার মইনুল

নিউজ ডেস্ক:: মানহানি মামলায় গ্রেফতার হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির বন্দি সুবিধা (ডিভিশন) দেয়া হয়েছে।আদালতের নির্দেশের পর সোমবার বিকালে কারা কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দেয়।

এদিন বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আমরা আদালতের আদেশ হাতে পেয়ে নির্দেশনা কার্যকর করেছি।এখন থেকে তিনি ডিভিশনের সুযোগ-সুবিধা পাবেন।এর আগে কারাগারে থাকা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুলকে প্রথম শ্রেণীর সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মইনুলের স্ত্রী সাজু হোসেনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রথম শ্রেণির বন্দির (ফার্স্টক্লাস ডিভিশন) সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশটি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রথম শ্রেণির বন্দি সুবিধা পেলেন ব্যারিস্টার মইনুল

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮