ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রথম ম্যাচেই অ্যাটলেটিকোর জয়

খেলাধুলা প্রতিনিধি,
630
শুভ সূচনা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার প্রথম ম্যাচে লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে ভিসেন্তে ক্যালদরনে অ্যাটলেটিকোর জয়সূচক একমাত্র গোলটি করেন দলের ফরাসি ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজমান।

এই ম্যাচে অ্যাটলেটিকোর জার্সিতে অভিষেক হয় কলম্বিয়ার স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজের। এ মৌসুমে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ভিসেন্তে ক্যালদরনের এসেছেন তিনি।

ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। দারুণ এক গোলে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গ্রিজমান। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এরপর প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে অ্যাটলেটিকো। কয়েকটা সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ১-০ স্কোরলাইন রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল লাস পালমাসের সামনে। কিন্তু তাদের গোলবঞ্চিত করে ক্রসবার। ডিফেন্ডার ডেভিড সিমোনের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময়ের খেলার শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকোও। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার কোকের ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তাই গোলের আশা তাদের মিটল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রথম ম্যাচেই অ্যাটলেটিকোর জয়

আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫