ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রথমবারের মতো মুসলিম দেশে বাজল ইসরাইলের জাতীয় সংগীত

নিউজ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতে বাজানো হল ইসরাইলের জাতীয় সংগীত। দেশটিতে অনুষ্ঠিত একটি জুডু প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগী একটি স্বর্ণপদক পাওয়ায় তাদের জাতীয় সংগীত বাজানো হয়।এর মধ্য দিয়ে কোনো মুসলিম দেশে এই প্রথম ইসরাইলের জাতীয় সংগীত বাজল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

দখলদার ইসরাইলকে অনেক মুসলিম দেশই স্বীকৃতি দেয়নি- এমনকি কূটনৈতিক সম্পর্কও নেই।ইসলামধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলকারী ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

কিন্তু আরব আমিরাত সব রীতিনীতি লঙ্ঘন করে ইসরাইলি প্রতিযোগীকে ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়ার পর থেকেই এ বিষয়ে সমালোচনা চলছিল।এ ছাড়া ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভকেও আবুধাবি সফরের সুযোগ দেয়া হয়েছে এবং আমিরাতের জুডু ফেডারেশনের প্রধান নাসের আত্তামিমি তার সঙ্গে বৈঠক করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণসহ বিশ্বের মুসলমানরা দেশটির এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।ফিলিস্তিনি জনগণ এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহুদিন ধরেই দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এবার তা করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রথমবারের মতো মুসলিম দেশে বাজল ইসরাইলের জাতীয় সংগীত

আপডেট সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮