ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রকৃত সাংবাদিকদের তালিকা হচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার তিনি জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে একথা জানান।

সরকারি দলের সদস্য নিজাম হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।

তিনি বলেন, এ পর্যন্ত ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে। এরমধ্যে অনলাইন পত্রিকার সংখ্যা ১ হাজার ৭৩১টি। অনলাইন পত্রিকাগুলো নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন।

হাসানুল হক ইনু বলেন, তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সব অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রকৃত সাংবাদিকদের তালিকা হচ্ছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭