ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পোল্যান্ডে নাৎসির স্বর্ণ ট্রেনের সন্ধান?

স্টাফ রিপোর্টার,
580
৭০ বছর আগে হারিয়ে যাওয়া রহস্যময় নাৎসি ট্রেনের সন্ধান পাওয়ার দাবি করেছে দুই সম্পদ অনুসন্ধানকারী। ধারণা করা হচ্ছে, এই ট্রেনটি স্বর্ণে পরিপূর্ণ। ১৯৪৫ সালে হাঙ্গেরি থেকে জার্মানি যাওয়ার পথে এটি নিখোঁজ হয়। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটির মধ্যে বন্দুক, রত্ন ও অন্যান্য মূল্যবান সম্পদ ছিল। এছাড়া কিছু চিত্রকর্মও ছিল যার মূল্য ২০০ মিলিয়নের বেশি।

অনুসন্ধানকারীদের মধ্যে একজন পোল্যান্ডে ও একজন জার্মানের অধিবাসী। তাদের দাবি, তারা ঐ ট্রেনটি আবিষ্কার করেছেন। ট্রেনের মধ্যে যে সম্পদ রয়েছে তার মূল্যমানের ১০ শতাংশ তাদের দিতে হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৫০ মিটার লম্বা ট্রেনটি তত্কালীন পূর্ব জার্মান শহরে (বর্তমান পোল্যান্ডের রোক্লো শহর) হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে, লোয়ার সিলেসিয়ান অঞ্চলে কেসিয়াজ ক্যাসেলের কাছে একটি টানেলে ট্রেনটি প্রবেশ করে আর বের হয়নি। পরবর্তীতে টানেলটি বন্ধ করে দেয়া হয় এবং বহুদিন ধরে এটির কথা কারো মনে ছিল না। ঐ ট্রেনটিতে ৩০০ টনের মতো স্বর্ণ রয়েছে বলে একটি সাইট জানিয়েছে।

ওয়ালব্রিজিখের কর্তৃপক্ষ বলেছে, তারা ঐ দুই অনুসন্ধানকারীর প্রতিনিধি হিসেবে কাজ করা আইনি প্রতিষ্ঠানের সাথে কথা বলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পোল্যান্ডে নাৎসির স্বর্ণ ট্রেনের সন্ধান?

আপডেট সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫