ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পুলিশের মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

890
সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে এক পুলিশ অফিসারকে লাঞ্চিত করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে তাকে তালা বাজারের অজিজ গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার এএসআই মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে বাজারের আজিজ গ্যারেজ থেকে একটি চোরাই মোটর সাইকেল আটক করা হয়। খপর পেয়ে তালা উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার তাকে ঠেলা ধাক্কা দিয়ে মারপিট করতে উদ্যাত হয়। ঘটনার আকস্মিকতায় তিনি করণীয় ঠিক করার আগেই তারা আটক করা মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান জানান, রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল আটকের নামে পুলিশ বিভিন্ন বাসা বাড়ি ও গ্যারেজে রাখা মোটর সাইকেল তুলে নিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে ঘুষ নিচ্ছে। বুধবার বিকালে রেজি: বিহিন মোটর সাইকেল আটক করে এএসআই মনির ঘুষ দাবি করে। এনিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হলে তিনি চলে যান। মিথ্যা অভিযোগে তার ভাইকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেল এএসপি আনোয়ার সাইদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জাকিরকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পুলিশের মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫