ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

পিকেটারকে রক্ষা করতে পুলিশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে এই কুকুর!

কুকুর তার মনিবকে শত্রুর হাত থেকে রক্ষা করছে- এ রকম গল্প আমরা অনেকেই জানি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন কাউকে ধরে নিয়ে যায়, তখন তাকে রক্ষা করার প্রাণান্তকর চেষ্টার দৃশ্য বা গল্প আমাদের জানা নেই। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেল রাজধানীর শাহবাগে।

মঙ্গলবার তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ও বাম মোর্চার হরতাল চলছিল। বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে পুলিশ হরতাল সমর্থনকারী এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় পাশে থাকা একটি কুকুর ওই নারীর সহায়তাকারী হিসেবে দাঁড়ায়। ওই পিকেটারের জামা কামড়ে ধরে পুলিশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে।

একজন ফটো সাংবাদিক সেই ছবি ক্যামরায় ধারণ করেন। ছবিতে দেখা যায়, হরতালকারীরা ওই পিকেটারকে রক্ষার জন্য এগিয়ে না এলেও একটি কুকুর এগিয়ে এসে পুলিশের হাত থেকে তাকে রক্ষার জন্য ভূমিকা পালন করে।

পরবর্তী সময়ে কুকুরকে সরিয়ে দিয়ে পুলিশ ওই পিকেটারকে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই তার নাম-পরিচয় জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

পিকেটারকে রক্ষা করতে পুলিশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে এই কুকুর!

আপডেট সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭