ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পালিয়ে বিয়েতে সাহায্য: যুবতীকে প্রকাশ্যে নগ্ন করে নৃশংস অত্যাচারের ঘটনা ঘটালো মেয়ের আত্মীয়রা

আন্তর্জাতিক ডেস্ক – ভারতের বেঙ্গালুরুতে ঘটলো অভাবনীয় রকমের নৃশংস এক ঘটনা। যেখানে এক যুবতীকে প্রকাশ্যে নগ্ন করে তার গোপনাঙ্গে মরিচের গুঁড়ো মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠল সাত জনের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, নিজের পরিচিত এক যুবককে তাঁর ভালবাসার পাত্রীকে নিয়ে পালিয়ে যেতে এবং সেই মেয়েটিকে বিয়ে করতে সাহায্য করেছিলেন ওই ২০ বছর বয়সি যুবতী। মেয়েটি নাবালিকা ছিল— এই দাবি করে মেয়ের বাড়ির আত্মীয়রাই ওই নিগ্রহ চালায় যুবতীর উপর।

গত ১৫ জানুয়ারি এক কলেজ ছাত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশে নিখোঁজ ডায়েরি করেন মেয়েটির বাড়ির লোকজন। পুলিশ মেয়েটিকে কয়েক দিনের মধ্যেই উদ্ধার করে।

জানা যায়, পরিচিত শৌকত নামের যুবকের সঙ্গে সে পালিয়েছিল এবং তাকে বিয়েও করেছে সে। বাড়ি থেকে পালানোর পরে শৌকত এবং মেয়েটি যায় শৌকতের এক বান্ধবীর বাড়িতে। সেখানে কয়েক দিন লুকিয়ে থাকার পরে সেই বান্ধবীই তাদের অন্যত্র চলে যেতে সাহায্য করে। পুলিশ জানতে পারে মেয়েটি নাবালিকা। ফলে শৌকতের বিরুদ্ধে পসকো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট)-এ মামলা এনে তাকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে তুলে দেওয়া হয় তার পরিবারবর্গের হাতে।

জানা গিয়েছে, এর পর ২০ জানুয়ারি সকালে ওই নাবালিকার বাড়ির লোকজন পৌঁছায় শৌকতের সেই বান্ধবীর বাড়ি যিনি তাদের সাময়িক আশ্রয় দিয়েছিলেন। যুবতীকে মারধরের পাশাপাশি তাঁকে নগ্ন করে তাঁর জননাঙ্গে মরিচের গুঁড়ো মাখিয়ে দেয় মেয়েটির বাড়ির লোকজন।

নিগৃহীতা মোট সাত জনের বিরুদ্ধে লক্ষ্মী দেবী নগর থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রুবিন, তাজ, ইয়াসমিন, ইন্দিরা, জবির, এবং ইমরানকে গ্রেফতার করে পুলিশ। আর এক অভিযুক্ত মহিলা পলাতক।

নিগৃহীতা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তারেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পালিয়ে বিয়েতে সাহায্য: যুবতীকে প্রকাশ্যে নগ্ন করে নৃশংস অত্যাচারের ঘটনা ঘটালো মেয়ের আত্মীয়রা

আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭