ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পালমিরার নিয়ন্ত্রণে সিরিয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্ররা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এর কাছ থেকে প্রাচীন শহর পালমিরা পুরোপুরি দখলে নিয়েছে। আইএস বিতাড়নের পর সৈন্যরা শহরের অভ্যন্তরে প্রবেশ করে।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফরি বৃহস্পতিবার পালমিরা পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে পালমিরা এখন স্বাধীন। এই শহর থেকে জঙ্গিদের তাড়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার কথা রেখেছেন।’

বিবিসি সূত্রে জানা যায়, পালমিরায় আইএস’র দ্বিতীয়বারের মতো পতন হলো। গত বছরের মার্চে পালমিরা থেকে তাদের বিতাড়িত করা হয়। ডিসেম্বরে তারা আবারো দখল নেয় এবং শহরের অনেক পুরাতন ও বিখ্যাত মূর্তি ভেঙ্গে ফেলে। তারা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।

বুধবার জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে সরকারি বাহিনী পালমিরায় প্রবেশের পথ করে নেয় বলে জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

২০১৫ সালে আইএস প্রথমবার পালমিরা দখল করে। গত বছরের মার্চে সিরিয়ার সেনাবাহিনী আইএসকে হটিয়ে শহরটি পুনরুদ্ধার করেছিল, কিন্তু ডিসেম্বরে আলেপ্পো অভিযানে রত সিরিয় সেনাবাহিনীর ব্যস্ততার সুযোগে আইএস ফের শহরটি দখল করে নেয়। দখলদারিত্বের দুই পর্বেই পালমিরার প্রাচীন পুরাকীর্তিগুলো ধ্বংস করেছে জঙ্গি গোষ্ঠীটি। এই ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পালমিরার নিয়ন্ত্রণে সিরিয় বাহিনী

আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭