ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পাক হানাদারের মতো নির্যাতন করেছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

ঢাকা: একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন বাংলাদেশের মানুষের ওপর পাশবিক নির্যাতন করেছিল, তেমনি ক্ষমতায় এসে বিএনপি জামায়াতও এ দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ১৩ বছর পর এই সম্মেলন হয়।

শেখ হাসিনা বলেন, বিগত সময়ে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যে সন্ত্রাস করেছে তা একাত্তরের পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কথা মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময় এদেশীয় রাজাকার, আল বদর মানুষের ওপর নির্যাতন করেছে। আর স্বাধীনতার ৪৫ বছর পর আবার সেটা করেছে তাদের দোসররা।

তিনি বলেন, আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। আমরা দলের গণতন্ত্র ও ঘোষণা পত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের ব্যবসা-বাণিজ্য আর রাজনীতি করতে সব জায়গায় বাধা দেয়া হয়। অথচ প্রথম ইসলাম গ্রহণকারী একজন নারী। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়াও (রা) নারী। ইসলাম নারীদের সব ধরনের সুযোগ দিলে আমরা কেন তাদের আটকে রাখব ঘরের মধ্যে।

শেখ হাসিনা বলেন, নারীরা কষ্ট করে সন্তান লালন-পালন করবে আর নাম নেবে বাবা সেটা হবে না। আর সেই জন্যে আমাদের সরকার সন্তানের পরিচয়ে বাবার সঙ্গে মায়ের নাম রাখা বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, সরকার মেয়েদের জন্য অধিক সুযোগ সুবিধা করে দিলেও তারা ব্যবসা বাণিজ্যে তেমন ভাবে এগিয়ে আসছে না। আমরা চাই দেশে নারী শিল্প উদ্যোক্তা গড়ে উঠুক।

বাংলাদেশ নয় গোটা বিশ্বে এখন নতুন উপসর্গ জঙ্গিবাদ। তারা মানুষ খুন করে কোন ইসলাম কায়েম করতে চায় সেটা তারাই জানে। কারণ মানুষ খুন করে কখনো বেহেশতে যাওয়া যায় না।

প্রতিটি মায়ের দায়িত্ব তার ছেলে-মেয়ে কোথায় যায়। কার সঙ্গে মেলামেশা করে সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হবে মা। তাহলে তারা কখনও সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথে যাবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পাক হানাদারের মতো নির্যাতন করেছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭