ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় তিন ভাইসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ যাত্রী।রবিবার রাতে পাঞ্জাব প্রদেশের ডেরা গাজী খান শহরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানায়,প্রদেশের ডিজি খান এলাকা থেকে ৭০ জন যাত্রীকে নিয়ে মুলতান যাচ্ছিল বাসটি।এর বেশিরভাগ যাত্রীই ছিলেন মুলতানের এবং পরস্পরের আত্মীয়।

বাসটি ডিয়ার গাজির গাজি ঘাট এলাকার কাছে আসার পর বিপরীতমুখী অন্য এক বাসে সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারী ও শিশুসহ ১৯ জন নিহত হন।নিহতদের মধ্যে তিন ভাইও রয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এ সড়ক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেনপাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমান আহমাদ খান বুজদারি-ও।পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। আগস্টের প্রথমদিকে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল। দেশটিতে এর আগের মাসে প্রাণ হারিয়েছিল ১১ যাত্রী।

সূত্র: পাকিস্তান টুডে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৯

আপডেট সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮