ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিচ্ছে সৌদি, উচ্ছ্বসিত ইমরান

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ সুবিধা পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।ভিডিওবার্তায় নিজ দেশের অর্থনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেছেন, আমাদের ওপর ঋণের বোঝা থেকে মুক্ত হতে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের অনেক ঋণ পরিশোধ করতে হয়েছে। খবর-ডন নিউজের।

ইমরান খান বলেন, সংকট উত্তরণে সৌদি আরব থেকে আমরা দারুণ প্যাকেজ পেয়েছি, যা আমাদের সংকট দূর করবে।সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ভবিষ্যতে বিনিয়োগ উদ্যোগের (এফআইআই) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সফরকালে এ চুক্তিতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিচ্ছে সৌদি, উচ্ছ্বসিত ইমরান

আপডেট সময় : ০২:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮