ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষার হলে যাওয়া নিশ্চিত করতে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান আধা ঘণ্টা পিছিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাবিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে ঢাকায় তিন দিনব্যাপী ই-৯ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। রোববার। সকাল ১০টায় রাজধানীরি র‌্যাডিসন হোটেলে ওই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

শনিবার ওই অনুষ্ঠান আধা ঘণ্টা পেছানোর কথা জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

তিনি বলেন, ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশে যাত্রা করবেন। সাধারনত, প্রধানমন্ত্রীর চলাচলের পথে সড়কে গাড়ি চলাচল কিছু সময় বন্ধ রাখা হয়।

গত ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার দিনগুলোতে প্রধানমন্ত্রীর অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ইতোমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান আশরাফুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭