ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পরিবহন ধর্মঘটে অচল সিলেট

ডেস্ক রিপোর্ট:: দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সিলেটের যাত্রীসাধারণ। যানবাহন সংকটে প্রায় অচল হয়ে পড়েছে বিভাগীয় শহরটি। বুধবার সকাল থেকে নগরীর সবকটি মোড়ে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। সড়কে কোন যান চললেই বাধার সৃষ্টি করছেন তারা। এমনকি অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারও তাদের বাধার মুখে পড়ছে। ফলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

অন্যদিকে, যানবাহন না থাকায় নগরীতে রিকশা চালকদের দৌরাত্ব বেড়েছে। নুন্যতম দুরত্ব অতিক্রম করতেও অতিরিক্ত ভাড়া হাঁকছেন তারা। ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবার ভোর থেকে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। একই চিত্র কুমারগাঁও বাসস্টেশন এলাকাও। তাছাড়া বন্ধ রয়েছে আঞ্চলিক সড়কের সাথে যান চলাচলও।

সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন ও ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয় এ ধর্মঘট।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ব হয়ে তারা সিলেটেও যান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পরিবহন ধর্মঘটে অচল সিলেট

আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭