ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পরিবহন ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি একজন শ্রমিক নেতা। নৌ পরিবহন নেতার হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিন্ধান্তে তার কোন সম্পর্ক নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

শুক্রবার রাজধানীর তেজগাঁও আর্দশ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকরা অহেতুক আন্দালন না করলেই পারতো। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করতে পারত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমি শ্রমিকদের প্রতি আহ্বান জানাই এ ধরনের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না করেন তারা।

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে যাওয়ার ঘটনা নাশকতা কিনা – সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এটা দুঘর্টনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কারো গাফিলতি থেকে তাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পরিবহন ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭