ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পবিত্র হজ শুরু মঙ্গলবার, ১ লাখ সেনা মোতায়েন

1245
সৌদি আরবের অভ্যন্তরীণ ও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে দেশটিতে পবিত্র হজব্রত পালনে যাওয়া হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী মঙ্গলবার হজ শুরু হবে। সৌদি আরব সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কি বলেছেন, হজের সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত সেনাদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবাদবিরোধী এলিট ইউনিটের সদস্য, ট্রাফিক পুলিশ ও জরুরি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সেনারা তাদের সহায়তা করছেন। বিশ্বের শীর্ষ কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) কয়েকটি হামলায় এ বছর সৌদি আরবে বেশ কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। হজের সময় জঙ্গি নাশকতার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। গতকাল বার্তা সংস্থা এপি’কে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে আল-তুর্কি তার সঙ্কল্পের কথা ব্যক্ত করেন। তিনি বলেছেন, সৌদি আরবের কোন স্থানে এক সেন্টিমিটার পরিমাণ জায়গাও নিয়ন্ত্রণ করতে পারবে না জঙ্গিরা। মক্কায় এ বছর হজ পালনে সারা বিশ্ব থেকে ৩০ লাখ হজযাত্রী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পবিত্র হজ শুরু মঙ্গলবার, ১ লাখ সেনা মোতায়েন

আপডেট সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫