ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘পদ না পেয়ে’ মহিলা আ.লীগ নেত্রী অজ্ঞান

‘পদ না পেয়ে’ মহিলা আ.লীগ নেত্রী অজ্ঞান

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদ না পেয়ে অজ্ঞান হয়ে পড়েন মহিলা নেত্রী ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান।

সোমবার দুপুরে নগরীর চকাবাজারে আনিকা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। শাহিদা আক্তার জাহান বর্তমানে চকবাজারে সার্জিস্কোপ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টায় চকাবাজার আনিকা কমিউনিটি সেন্টারে মহিলা লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি বেগম সাফিয়া খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা।

দুপুর দুইটার পর সম্মেলনের কাউন্সিলে চেমন আরা তৈয়বকে সভাপতি এবং শামীমা হারুন লুবনাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ নিয়ে শাহিদা আক্তার জাহান ও অনুসারী নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন শাহিদা আক্তার জাহান।

অনুসারী মহিলা আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা জানান, শাহিদা আক্তার জাহান সভাপতি পদে খুবই আশান্বিত ছিলেন। কিন্তু সভাপতি পদ না পাওয়ায় হতাশ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাকে নগরীর চকবাজারে সার্জিস্কোপ ক্লিনিকে ভর্তি করা হয়।

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি বেগম সাফিয়া খাতুন জানান, কাউন্সিলে ঘোষিত সভাপতি চেমন আরা তৈয়ব চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। গত সংসদের সংরক্ষিত নারী সাংসদও ছিলেন তিনি। সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত আবদুল্লাহ আল হারুনের মেয়ে।

নতুন কমিটিতে শাহিদা আক্তার জাহান ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে সহসভাপতি করা হয়েছে। খালেদা আক্তারসহ দুজনকে করা হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক। পূর্ণাঙ্গ কমিটি পরে কেন্দ্র থেকে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘পদ না পেয়ে’ মহিলা আ.লীগ নেত্রী অজ্ঞান

আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭