ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নড়িয়ায় আওয়ামীলীগের দু”গ্রুপে উত্তেজনা চেয়াম্যানসহ দুইজন কে কুপিয়ে আহত

শরীয়তপুর প্রতিনিধি ॥ নড়িয়ায় আওয়ামীলীগের অভ্যান্তরিন কোন্দলকে কেন্দ্র করে মোক্তারেচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দু”জনকে কুপিয়ে আহত করেছে আওয়ামীলীগের অপর পক্ষ।এতে করে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নড়িয়া বাজার ও আশ পাশে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
নড়িয়া থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা আওয়ামীলীগের অভ্যান্তরিন কোন্দলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সোমবার নড়িয়া উপজেলার চাকধ উচ্চবিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা একেএম এনামূল হক শামীশ কে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হককে বিশেষ অতিথি করা হয়। বিকেল ৪ টায় ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রিদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আওয়ামীলীগের অপর গ্রুপের সমর্থক নেতাকর্মীরা বিদ্যালয়ের আশ পাশে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করে । সন্ধ্যা অনুমান ৬ টায় পুরস্কার বিতরনী শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের গন্তব্যে চলে যাওয়ার পথে তাদের সফর সঙ্গী মোক্তারের চর ইউনিয়ন পুরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহ আলম চৌকিদার স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা অনুমান সোয়া ৬টায় নড়িয়া গোলাম মাওলা ব্রীজের নিকট পৌছা মাত্র অপর গ্রুপের সমর্থক বাদশা সেক এর নেতৃত্বে ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র রামদা ছেনদা, লাঠিসোটা টেটা বল্লব নিয়ে মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা শাহ আলম চৌকিদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে আবুল কাসেম মাদবরকে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে নড়িয়া থানার ওসি মোঃ ইকরাম আলী মিয়া সহ অর্ধশত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়্ । এ নিয়ে এলাকায় শাহআলম গ্রুপ ও বাদশা সেক গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
আহত আবুল কাসেম মাদবর বলেন, বাদশা সেক ও তার সমর্থক সন্ত্রাসীরা শাহ আলম চৌকিদার ও আমাকে কুপিয়ে আহত করেছে। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ ইকরাম আলী মিয়া বলেন, আওয়ামীলীগের আভ্যন্তরিন কোন্দলের কারনে চেয়ারম্যান শাহ আলম চৌকিদার সহ ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। পুিিলশ তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নড়িয়ায় আওয়ামীলীগের দু”গ্রুপে উত্তেজনা চেয়াম্যানসহ দুইজন কে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭